ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গুলি করে হত্যার পর বাংলাদেশি কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ৯ সেপ্টেম্বর ২০২৪
গুলি করে হত্যার পর বাংলাদেশি কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জয়ন্ত লাহিড়ী নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। জানা গেছে, হত্যার পর ঐ কিশোরের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

সোমবার সকালে ঐ উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩নং পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত লাহিড়ী ধনতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা।

Advertisement

বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে। 

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। আমরা মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রেখেছি৷ 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!