ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ৯ সেপ্টেম্বর ২০২৪
দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৭
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

জানা যায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুটির মধ্যে একটি ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে এবং অপরটি সাভার থেকে এসেছিল। সাভার থেকে আসা মাইক্রোবাসটি শেরপুরে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন অঅহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই প্রথমে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!