ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২৪
শ্রীপুরে যাত্রা বিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে আন্তনগর সব ট্রেনের যাত্রা বিরতির দাবিতে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ আটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। তবে বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মানববন্ধনে অংশ নেয়া আতাউর রহমান বলেন, প্রতিদিন শ্রীপুর উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী, চাকরিজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ ঢাকা আসা-যাওয়া করে। গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি হলে আমাদের সবার ভোগান্তি কম হয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে আটকে রেখে শ্রীপুর রেলওয়ে স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে আন্দোলন করছেন স্থানীয়রা। বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-জামালপুর রুটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!