ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর, ২ জনকে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৯ সেপ্টেম্বর ২০২৪
কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর, ২ জনকে কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বাসস্ট্যান্ড এলাকায় এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রদেরকে মারধর করেছেন ট্রাক শ্রমিকরা। এ ঘটনায় জড়িত দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা বিনতে আক্তার।

সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে। পরে ভ্যান যোগে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার প্রাক্কালে বাসস্ট্যান্ডের ট্রাক শ্রমিকরা তাদের ইভটিজিং করলে ভ্যানে থাকা ছাত্র-ছাত্রীরা এর প্রতিবাদ জানায়।

Advertisement

এ সময় ট্রাক শ্রমিকরা প্রতিবাদকারী ছাত্র মো. আসমাউল এবং ছাত্রী ইসরাত জাহান তানহাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মেরে আহত করে। ঐ ঘটনায় 
সেনাবাহিনী ও ভূঞাপুর থানা পুলিশের একটি যৌথ দল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভূঞাপুরের ফসলান্দি এলাকার আবুল হোসেনের ছেলে মো. শুক্কুর আলী এবং একই গ্রামের আরশেদ আলীর ছেলে মো. জিয়াউর রহমানকে আটক করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা বিনতে আক্তার তাদের উভয়কে ১ বছর করে কারাদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!