ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহপরান মাজারে দুর্বৃত্তের হামলা, আহত ৫

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৭, ১০ সেপ্টেম্বর ২০২৪
শাহপরান মাজারে দুর্বৃত্তের হামলা, আহত ৫
সিলেট শাহপরান মাজারে দুর্বৃত্তের হামলা -ছবি: সংগৃহীত

সিলেটের শাহপরান (রহ.) মাজারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।

তিনি জানান, সোমবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালায়। তখন মাজারে ওরস চলছিল। দুর্বৃত্তরা মাজারে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দুর্বৃত্তদের আটকাতে গেলে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন।

Advertisement

ওসি বলেন, এ ঘটনায় কারা জড়িত তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। 

এর আগে, এই মাজারে ওরসকে কেন্দ্র করে গান-বাজনাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছিলে মাজার কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!