[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি -ফাইল ফটো
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন দশ পকেট ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
এসআই মাসুদ রানা আরো জানান, পরিচয় শনাক্তের জন্য ঝিনাইদহের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হলে তারা পরিচয় শনাক্তে নিহত অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!