[ দেশজুড়ে ]
জামালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারির অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের ইসলামপুরে লক্ষ্মীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে ওই প্রধান শিক্ষককে অপসারণ দাবিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র-জনতা।
ওই মানববন্ধনে স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতা মো. জুলফিকার রহমান সাঈদ, সহকারী শিক্ষক আব্দুস সামাদসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা বর্তমান প্রধান শিক্ষক মো. আলতাফের বিরুদ্ধে অর্থ ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন এবং তার পদত্যাগ ও বহিষ্কারের দাবি করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!