ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত অংশে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজট আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

খবর নিয়ে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশের গৌরীপুর এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তা গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী মহাসড়কের গজারিয়া এবং দাউদকান্দি অংশ মিলিয়ে ২৬ কিলোমিটার অংশে যানজট হয়েছে।

কুমিল্লাগামী মাইক্রোবাস চালক মফিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘন্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানিনা কখন কুমিল্লা পৌঁছাবো। প্রথমে কুমিলাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহন চালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

Advertisement

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, ভোরে মহাসড়কের দাউদকান্দি অংশের শহিদ নগর এলাকায় কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। আমরা যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!