[ দেশজুড়ে ]
বিমানযোগে সিলেটে এলেন রিজভী
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা থেকে বিমানযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীসহ দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সিলেটে এসেছে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানে (BG601) ঢাকা থেকে বড়শলাস্থ হোটেল গ্রান্ড সিলেট অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে রওনা হন তারা।
জানা যায়, রুহুল কবির রিজভী আজ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের পরিবারের সঙ্গে দেখা করবেন। কার্যক্রম শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ বিমান (BG604) যোগে ঢাকায় রওনা দেবেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!