বুধবার বেলা ১১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ড্রেসম্যান ফ্যাশন লিমিটেডের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক, মা টাওয়ার ও আলম টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। পরে দুপুর ১২টার দিকে আলম টাওয়ার ও মা টাওয়ারে অবস্থিত পোশাক কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটি দিয়ে দেয়। পরবর্তীতে উচ্ছৃঙ্খল শ্রমিকরা পার্শ্ববর্তী পিনাকী গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের নামানোর চেষ্টা করলে ওই গার্মেন্টসের স্বেচ্ছাসেবকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন শ্রমিক আহত হন। পরে আহত শ্রমিকরা শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান। গার্মেন্টস এলাকায় শিল্প পুলিশ ও টঙ্গী পূর্ব থানা পুলিশ মোতায়ন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
.png)
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষে চলমান আন্দোলনে মো. তুষার সরদার (২৬) (স্যাম্পল ফিনিশার মা টাওয়ার), শাকিল (২৩) (শ্রমিক যমুনা অ্যাপারেলস) এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. শাহিন ভূঁইয়ার সরাসরি ইন্ধন রয়েছে বলে জানা গেছে।