[ দেশজুড়ে ]
গাজীপুরে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান, শ্রমিক লীগ নেতা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে অধিনায়ক লে. কর্নেল লুৎফর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট ক্যাম্প হতে মহানগরের, সদর মেট্রো ও টঙ্গীর বিভিন্ন এলাকায় অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে।
শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
তবে গার্মেন্টসে বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টির অপরাধে ইউনাইটেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও সদর মেট্রো থানার শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. লুৎফর রহমানকে গ্রেফতার করে সদর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় ও মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!