ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাইম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১২ সেপ্টেম্বর ২০২৪
তাইম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তাইম হত্যার ঘটনায় আসামিদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ -ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আদমজীনগর এমডব্লিউ কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ চলছে।

এদিকে, অবরোধের কারণে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা ছাড়িয়েছে যানজট।

Advertisement

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, নিহত ইমাম হাসান তাইম সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ জুলাই ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে আমরা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আন্দোলন করছি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মৌচাক থেকে যানজট থানার দিকে চলে আসছে। তবে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!