ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা -ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এ সময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সকালে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে দেখতে পেয়ে তার ওপর হামলা চালায় স্থানীয় লোকজন। পরে পুলিশ পৌঁছে তাকে গ্রেফতার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!