ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ১২ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইল মিলে আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার ৯০০ থেকে ১০০০ শ্রমিক আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

জানা যায়, অবরোধকারী শ্রমিকরা বেক্সিমকো টেক্সটাইল মিলে কর্মরত এবং তাদের বেতন প্রতি মাসের ২০ থেকে ২১ তারিখে পরিশোধ করা হয়ে থাকে। 

Advertisement

উল্লেখ্য, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের গার্মেন্টস সেকশনের প্রায় ৪০ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!