[ দেশজুড়ে ]
নেত্রকোণার পূর্বধলা
দরবার শরীফে গান-বাজনা বন্ধের দাবিতে শুক্রবার সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণার পূর্বধলা উপজেলাধীন লেটিরকান্দা পাগলা বাড়ি দরবার শরীফে অশ্লীল গান-বাজনা বন্ধের দাবিতে আগামীকাল ১৩ সেপ্টেম্বর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার বাদ জুমা স্থানীয় তৌহিদ জনতার উদ্যোগে লেটিরকান্দা মাদরাসা মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল দরবার শরীফের দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন এবং দাবিসমূহ নিয়ে কথা বলবেন বলে জানা যায়। দরবার শরীফের বর্তমান দায়িত্বপ্রাপ্ত গদ্দীনিশি পীর শাহ-জাহান শাহ প্রিন্স।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!