ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ১৩ সেপ্টেম্বর ২০২৪
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 
ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে উম্মে তাহমিনা রিনি (৩২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের গুলপাড়া মহল্লার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

উম্মে তাহমিনা রিনির বাড়ি রংপুরের সিও বাজার বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ২০ দিন আগে পার্বতীপুরে কর্মরত এনজিওকর্মী আসাদের স্ত্রী পরিচয়ে গুলপাড়া মহল্লায় রুহুল আমীনের এক রুমের বাসা ভাড়া নেন ওই গৃহবধূ। এরপর থেকে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রী ওই বাসায় থাকতেন। প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য হতো বলে জানান প্রতিবেশীরা।

Advertisement

গতকাল রাতেও তাদের মধ্যে বাগ্-বিতণ্ডা হয়। স্বামী আসাদ সকাল ৭টার দিকে বাসা থেকে বের হলে অন্যান্য ভাড়াটিয়ারা রিনির কথা জিজ্ঞাসা করেন। অসুস্থতার কারণে ঘুমাচ্ছে বলে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে যান তিনি। স্থানীয়রা রুমে গিয়ে শোয়ানো অবস্থায় গলায় ফাঁস দেওয়া রিনির লাশ দেখতে পান।

স্থানীয়দের মতে, রিনিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়েছেন স্বামী আসাদ।

খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন আসাদ।

পার্বতীপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর খালেদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!