ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় রামদাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় রামদাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
রামদাসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার -ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় রামদা, ছুরি ও লাঠিসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলা এলাকার রিপন মিয়া, আমীর হোসেন, মো. হৃদয় ও আকাশ মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লাঠি উদ্ধার করা হয়।

Advertisement

ওসি মো. মোজাফফর হোসেন আরো জানান, তাদের কাছ থেকে একটি মোবাইলও উদ্ধার করা হয়েছে, যেটি গ্রেফতারের ৪-৫ ঘণ্টা আগে এক কলেজছাত্র থেকে ছিনতাই করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়োছে।


 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!