ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: মৃত্যু ১, নিখোঁজ একাধিক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: মৃত্যু ১, নিখোঁজ একাধিক
ফাইল ফটো

বঙ্গোপসাগরের কক্সবাজার লাবণী এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ট্রলারটির আরো চার মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সমুদ্রসৈকতের লাবণী এলাকায় ট্রলারটি ডুবে যায়। মৃত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভির হোসেন।

Advertisement

ডুবে যাওয়া ‘এফবি রশিদা’র জেলে মোহাম্মদ ফরহাদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সাগরের লাবণী এলাকায় আসার পর ঝড়ো বাতাসের কবলে পড়ি আমরা। তখন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রলারটি ডুবে যায়। আমাদের চার জেলে ঢেউয়ের স্রোতে ভেসে গেছেন। আরেক জেলে জামালের অবস্থা খারাপ ছিল। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলারটিতে ২৩ জন মাঝিমাল্লা ছিলেন। চারজন নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন বলেন, সমুদ্রসৈকতে কর্মরত লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। আরো কয়েকজন নিখোঁজ আছেন বলে শুনেছি। তাদের উদ্ধারের জন্যে কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!