[ দেশজুড়ে ]
জামালপুর রেলস্টেশনে লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের (২৫৫ আপ লোকাল) ইঞ্জিনে আগুন লেগেছে।
শুক্রবার রাতে জামালপুর রেলস্টেশনে পৌঁছামাত্রই ঐ ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে স্টেশনে উপস্থিত যাত্রী ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ইঞ্জিন পরিবর্তন করে লোকাল ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!