ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪
কার্টনে মিলল দুই নবজাতকের মরদেহ
ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে জেলা শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।  

স্থানীয়রা জানায়, সকালে এলাকাবাসী খালের পাড়ে একটি কার্টন দেখতে পান। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই নবজাতকের মরদেহ কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে পুলিশ।  

সুধারাম থানার ইন্সপেক্টর অপারেশন সাবজেল হোসেন বলেন, নবজাতকের মরদেহগুলো ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে নবজাতক ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!