শনিবার দুপুর পৌনে ১২টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর নার্সিং ইনস্টিটিউট এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনএ’র যশোর জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তহমিনা, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের নার্সিং ইন্সট্রাক্টর আর্জিনা খাতুন, নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর জান্নাত আরা, জেনারেল হাসপাতারেলের সিনিয়র স্টাফ নার্স বাদল সরকার।
.png)
এছাড়াও বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং শিক্ষকসহ যশোর সদর হাসপাতালের নার্সগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।