শনিবার সকালে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সদের উদ্যোগে হাসপাতাল চত্বরে ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়। দাবি পূরণ না হলে অব্যাহত কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। এরই পরিপেক্ষিতে গত সোমবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন অধিদফতরের পরিচালক (অর্থ ও বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল। ওইদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত পদত্যাগপত্র জমা দেন তিনি।
.png)