[ দেশজুড়ে ]
নওগাঁয় বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরকসহ ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতার রুপম কুমার। ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁ সদরের মসলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ রুপম কুমার নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মো. সালাউদ্দিস বিহারী নামে একজন পালিয়ে যায়।
রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে র্যাব-৫ তাকে গ্রেফতার করে। গ্রেফতার রুপম নওগাঁর মহাদেবপুর থানার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণের ছেলে। অপর আসামি মো. সালাউদ্দিস বিহারী নওগাঁ সদর থানার শাসছুল হকের ছেলে।
জানা যায়, জেলার সদর থানার পৌরসভাস্থ পুরাতন মাছ বাজার (মসলা পট্টি) কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়াকৃত গোডাউনে অভিযান চালিয়ে ৫৫৩.৭ কেজি অবৈধ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র্যাব।
.png)
গ্রেফতারকৃত আসামি রুপম একজন চিহ্নিত অবৈধ বিস্ফোরক ব্যবসায়ী। তিনি সিলেট, শায়েস্তাগঞ্জ এবং নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার নাম করে অবৈধ বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করতেন বলে জানা যায়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!