ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৪
মাগুরায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যাপকের প্রত্যাহারের দাবি
ছবি- ডেইলি বাংলাদেশ

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক দিদার আলী জোয়ার্দারের প্রত্যাহারের দাবিতে  সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- কলেজের শিক্ষার্থী জামির আল হাসিব, ওয়াসিম হাসান, তানভীর হাসান, মুসা ইব্রাহীম, আশিকুজ্জামান, সজন বিশ্বাস, শাহারুদ ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আপনারা জানেন গত ৫ আগস্ট সরকার পতনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থানের উত্তর পরবর্তী বাংলাদেশে বর্তমানে সব জায়গায় কমবেশি সংস্কারের ছোঁয়া দৃশ্যমান, এরই ধারাবাহিকতায় আমরাও একটি সংস্কারের দাবি আপনাদের মাধ্যমে জানাতে চাই।

Advertisement

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১১ সেপ্টেম্বর আমাদের কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক দিদার আলী জোয়ার্দার স্যারের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের দাবি করে কলেজের অধ্যক্ষ স্যার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। নিম্নে অভিযোগের কিছু অংশ তুলে ধরা হলো। 

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগের শিক্ষক জনাব দিদার আলী জোয়ার্দারে (পরিচয় নাম্বার ০১২৬১২) ২০০৭ সালে অর্থনীতি বিভাগ প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব সময়কাল থেকে অদ্যবধি পর্যন্ত কর্মরত আছেন। দীর্ঘ প্রায় ২ দশক অত্র বিভাগে থাকা এবং বিগত সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন একাডেমির কর্মকান্ড ও বেপরোয়া আচরণে জড়িত তা সবাই অবগত আছেন। যা একজন আদর্শ শিক্ষকের পেশাদারিত্বের বিপরীত। আরো ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় কম নাম্বারের ভয় দেখিয়ে তার কাছে পড়াতে বাধ্য করা, ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করা, পিতা-মাতা তুলে গালিগালাজ করা, দাড়িওয়ালা ছেলে ও পর্দাশীল মেয়েদের জামাত, শিবির জঙ্গি ও ছাত্রদের ট্যাগ দেওয়া এবং নানা সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

তারা বলেন, তার শাসনের নামে তিনি ভিন্নমতকে সবসময় দমিয়ে রাখেন, আমাদের অনার্স লাইফে আমরা দেখেছি মাগুরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগে তিনি সবসময়ই একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে রাখেন, যেন তার মতের বাইরে কেউ টু শব্দ করতে না পারে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন তার বদলি আটকে রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!