মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারেজ আলী উপজেলার চাপিলা ইউনিয়নের সিল্কি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. উজ্জল হোসেন।
.png)
তিনি বলেন, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বৃ-চাপিলা ইউনিয়নের সিল্কি গ্রামে হারেজ আলী বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজসহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটকে রাখেন। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে পুলিশ।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।