ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৪
আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত ও আরো ১০ জন আহত হয়েছেন। আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

ঐ কর্মকর্তা বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরো দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়। মঙ্গলাবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা খাঁপাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

Advertisement

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!