[ দেশজুড়ে ]
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের বোচাগঞ্জ থানার পিছনের বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ২৪ রাউন্ড চাইনিজ গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোচাগঞ্জ থানা পুলিশ থানার চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতা করাকালীন সময় থানা কম্পাউন্ডের পশ্চিম বাউন্ডারি ওয়াল সংলগ্ন (থানার ভেতর অংশে) পরিত্যক্ত অবস্থায় একটি লাল রঙের শপিং ব্যাগ দেখতে পায়। ব্যাগটির ভিতর থেকে ২৪ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করা গুলির মধ্য ২১ রাউন্ড চায়না গুলি, ৩ রাউন্ড রাবার বুলেট ও কার্তুজ রয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় বোচাগন্জ থানা ভাঙচুর ও অগ্নি সংযোগের সময় থানা থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। কেউ গোপনে গুলি গুলো থানার প্রাচীরের ভেতর ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!