ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দিনাজপুরে পুড়ে যাওয়া মেয়রের বাসায় মিলল ২ লাশ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ৬ আগস্ট ২০২৪
দিনাজপুরে পুড়ে যাওয়া মেয়রের বাসায় মিলল ২ লাশ
ফাইল ফটো

দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্তর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর তার বাড়ি থেকে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টায় পুড়ে যাওয়া বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে, এদিন বিকেলে আগুনের ঘটনা ঘটে। এ সময় বাড়িতে কেউ ছিল না।

নিহতরা হলেন, হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকার মজনুর রহমানের ছেলে সূর্য (২০) ও পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাসিন্দা নাঈম (২৩)।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর ফায়ার সার্ভিসের লিডার আবুল কাশেম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে সন্ধ্যার দিকে হাকিমপুর শহরের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে পুড়ে যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পীর উপস্থিতিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!