ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রদের ওপর গুলি চালানো সেই কিশোর গ্যাং লিডার মিজান গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ছাত্রদের ওপর গুলি চালানো সেই কিশোর গ্যাং লিডার মিজান গ্রেফতার
গ্রেফতারকৃত মিজান

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলিবর্ষণকারী কিশোর গ্যাং লিডার মোহাম্মদ মিজানকে এক হাজার ২০০ ইয়াবা ও একটি চাকুসহ গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম। এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজান বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

Advertisement

র‍্যাব কর্মকর্তা শরীফ উল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার ২০০ ইয়াবা ও একটি চাকুসহ মিজানকে গ্রেফতার করা হয়। বিক্রির উদ্দেশ্যে এসব ইয়াবা নিজ হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান মিজান। যার মূল্য আনুমানিক তিন লাখ ৬০ হাজার টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়ে অস্ত্র হাতে মহড়া এবং গুলি করেন মিজান। গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারে অবস্থান নিয়ে ছাত্রজনতার দিকে গুলি করেন তিনি। তার অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি নগরের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, অপহরণ ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!