বিক্ষোভ মিছিলে ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে বর্তমান বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে রিকশা ভাড়া পুনঃনির্ধারণ, রিকশা-ভ্যান শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জন্য স্বল্পমূল্যে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র ও রেশন প্রদানের দাবি জানানো হয়।
.png)