[ দেশজুড়ে ]
কারখানায় কর্মকর্তার পদত্যাগের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আইডিয়াল মোড়ে এস লাইট গার্মেন্টস কারখানার শ্রমিকরা এইচআর অ্যাডমিন গোলাম নবীর পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে।
মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছে।
শ্রমিকদের দাবি, এইচ আর অ্যাডমিন গোলাম নবী প্রায় সময় শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার ও গালিগালাজ করে থাকেন। যতক্ষণ পর্যন্ত গোলাম নবী পদত্যাগ করবেন না ততক্ষণ পর্যন্ত শ্রমিকরা কাজে ফিরবে না। বর্তমানে শ্রমিকরা ফ্যাক্টরির মেইন গেট তালা দিয়ে চাবি নিজেদের কাছে নিয়ে রেখেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!