ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ইনস্টিটিউটের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪
রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ইনস্টিটিউটের উদ্বোধন
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী সেনানিবাসের মেইনগেট সংলগ্ন তেরখাদিয়া রাজপাড়া এলাকায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট (নস্ট্রি) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুমো পুতয়ানিন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহ, বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশীর কবির, সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজশাহী অঞ্চলের পরিচালক মো. মাহফুজুর রহমান।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!