[ দেশজুড়ে ]
মাগুরায় মূক-বধির কল্যাণ সংঘের ৩ সদস্যকে বহিষ্কার
বহিষ্কৃত জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ -ছবি: সংগৃহীত
চাঁদাবাজি, সংগঠন দখলের হুমকি, ভাঙচুরসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘ থেকে তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যরা হলেন- জামিরুল ইসলাম ডলার, মারুফ ও মিরাজ।
মঙ্গলবার মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘের সভাপতি মীর রইসুল আলম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে উল্লিখিত সদস্যদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মাগুরা জেলা মূক-বধির কল্যাণমূলক সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব জানান, ১৪ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়নার মোড় পৌর মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
.png)
ইতোমধ্যে তাদের বহিষ্কার সংক্রান্ত রেজুলেশন জেলা প্রশাসক, সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন দফতরকে অবগত করা হয়েছে বলেও তিনি জানান।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!