বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) জামালপুর জেলা শাখা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বকুলতলা মোড়ে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে জামালপুর সরকারি জেলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন নেতৃত্ব দেন। এ সময় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
.png)
এ সময় বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর কিছু সংখ্যক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক হামলার শিকার হন। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।
পাশাপাশি নিয়োগ বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের জন্য তারা দাবি জানান।