[ দেশজুড়ে ]
এক দফা দাবিতে নার্স-মিডওয়াইফদের অবস্থান কর্মসূচি
এক দফা দাবিতে নার্স-মিডওয়াইফদের অবস্থান কর্মসূচি। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহন উপজেলায় এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স এবং মিডওয়াইফরা। বুধবার সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি থেকে তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে ওইসব পদে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি জানান।
এক দফা দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্স এবং মিডওয়াইফরা অংশগ্রহণ করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!