ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাহাপাড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে দুর্বৃত্তরা নির্মাণাধীন চারটি প্রতিমা ভাঙচুর করে।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক দীপ্ত সাহা বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমাগুলো নির্মাণ করা হচ্ছিলো। আগের দিন প্রতিমায় মাটির কাজ করা হয়। পরে রাতের কোনো এক সময় মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়। বুধবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন প্রতিমাগুলো ভাঙচুর করা। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

Advertisement

তিনি আরো বলেন, ১৯ বছর ধরে এই মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছিলো। এবারই প্রথম মন্দিরের প্রতিমা ভাঙচুর করার ঘটনা ঘটল। বুধবার রাত থেকে মন্দিরে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আর প্রতিমা ভাঙার ঘটনা না ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। করাতিপাড়ার মন্দিরে কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। সেগুলোতে কেবল মাটির কাজ করা হয়েছিল। প্রশাসনের লোকজনও পরিদর্শন করেছে।

বাসাইল থানার ওসি মাজহারুল আমীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি। মন্দিরে মূর্তিগুলোর কাজ চলমান। এরমধ্যে কয়েকটি মূর্তির বিভিন্ন অংশ ভাঙা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!