[ দেশজুড়ে ]
রাজবাড়ীতে সরকারি চাল আত্মসাতের চেষ্টা, খাদ্য কর্মকর্তার অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজবাড়ী জেলা শহরস্থ ২নং বেড়াডাঙ্গা এলাকায় ওএমএসের চাল আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার প্রাক্কালে অভিযান চালানো হয়েছে।
বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বেড়াডাঙ্গা এলাকায় ওএমএস ডিলার মহসিন মৃধার বিতরণের ঘর থেকে ১২০ কেজি চাল আত্মসাতের উদ্দেশে পাচার হচ্ছে, এমন সংবাদ রাজবাড়ী জেলা প্রশাসক জানতে পায়। পরবর্তীতে জেলা প্রশাসকের আদেশে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু কাওসার ঘটনাস্থলে এসে ওএমএস ডিলারের ঘরে রক্ষিত মালামাল রেজিস্ট্রার মোতাবেক চেক করে নির্ধারিত মালের চেয়ে মোট ২২০ কেজি চাল ও ১৫০ কেজি আটা অতিরিক্ত পায়। এ বিষয়ে মহসিন মৃধার ডিলার স্থগিত করাসহ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!