ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪
শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় নীলফামারীতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সদর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর কবির, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিন হক ও নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. মনি আক্তার প্রমুখ।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা ভবন, ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!