[ দেশজুড়ে ]
সুনামগঞ্জ সরকারি টেকনিক্যালের শিক্ষার্থীদের মানববন্ধন
সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধীগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধীগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জেলা শহরস্ত এসপি অফিস সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে মো. জাবের আহমেদ, মো. মারুফ ও মো. মোজাহিদসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
.png)
টেকনিক্যাল স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী বলেন, আমাদের ছোট খেলার মাঠটি জেলা শিক্ষা অফিস ও জেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে বেদখল হয়ে যাচ্ছে। তাছাড়া জেলা শিক্ষা অফিস ও জেলা প্রকৌশলীয় কার্যালয় যৌথভাবে আমাদের প্রতিষ্ঠানের সামনে একটি ভবন তৈরি করেছে। খেলাধুলার মাঠ না থাকলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হবো। তাই অবৈধ স্থাপনার কাজ দ্রুত বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!