ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওমরাহ পালন করতে গিয়ে নিখোঁজ ইমাম মারা গেছেন 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৯ সেপ্টেম্বর ২০২৪
ওমরাহ পালন করতে গিয়ে নিখোঁজ ইমাম মারা গেছেন 
মাওলানা মো. সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদিআরবে ওমরাহ পালন করতে গিয়ে নিখোঁজ ইমাম মাওলানা সিরাজুল ইসলাম (৭৫) মারা গেছেন। গত রোববার (১৫ সেপ্টেম্বর) মক্কা নগরীতে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় নিহতের পরিবার মৃত্যুর খবরটি জানতে পারেন। মাওলানা সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার চরফরাদী দাখিল মাদরাসার সুপার হিসেবে অবসরে যান। এরপর দীর্ঘদিন ধরে তারাকান্দি বাজার ঈদগাহে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৪টায় পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এরপর রোববার সকালে মক্কা নগরীর আবদুল হামিদ সকার হোটেলের সামনে থেকে নিখোঁজ হন। ওইদিনই ওই শহরের এক সড়কে দুর্ঘটনায় নিহত হন তিনি। অজ্ঞাত হিসেবে তার লাশ মক্কা নগরীর মুসতাসা আন্ নূর হাসপাতালে রাখা হয়। পরবর্তীতে সৌদিআরব পুলিশ বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন। নিহতের বড় ছেলে আবদুল ওয়াদুদ মাস্টার তার বাবার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, যেদিন নিখোঁজ হয়েছিলেন ওইদিনই এক সড়ক দুর্ঘটনায় আব্বা মারা যান। এরপর সৌদি পুলিশ বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে বাবার পরিচয় শনাক্ত করেন এবং এজেন্সির মাধ্যমে মুয়াল্লিম জানান। মুয়াল্লিম আমাদেরকে জানানোর পর সৌদি আরবের মদীনা নগরীতে থাকা আমার মামাতো ভাই তানভীর হাসান সানী ওই হাসপাতালে গিয়ে বাবার লাশ দেখে নিশ্চিত করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!