ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল হেলপারের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল হেলপারের
দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক দেখতে ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী মোহাম্মদ দেলোয়ার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, ছোট দারোগারহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!