[ দেশজুড়ে ]
ভোলায় অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক
আটককৃত ইউপি চেয়ারম্যান আকম নাসিরুদ্দিন নান্নু
ভোলার দৌলতখান উপজেলা থেকে আ ক ম নাসিরুদ্দিন নান্নু নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
আটকরা হলেন- দৌলতখান উপজেলার ১ নম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ক ম নাসিরুদ্দিন নান্নু ও তার ছেলে আরিফ।
.png)
কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, একেএম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নে চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নু বাহিনী তাদের প্রাণনাশের হুমকি দেয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ভোলা পৌর এলাকার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্রসহ নাছির উদ্দিন নান্নু ও তার ছেলেকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!