বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিল্পীদের একটি দল শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইসরাত জাহান আইডিয়াল কলেজ কিশোরগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন শহরস্থ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের সসন্বয়ক ইফতাকার হোসেন সাকিব বলেন, শিল্পকলা সংস্কারে আমাদের ৪ দফা দাবির আন্দোলনের ১৩তম দিন চলছে। এখনো আমরা কোন সমাধান পাইনি। অপরদিকে বিভিন্ন মহল থেকে আমাদের চাপ দেওয়া হচ্ছে যেনো আন্দোলন থেকে সরে যাই। হুমকি দেওয়া হচ্ছে। সেইসঙ্গে কালচারাল অফিসার নানা কৌশলে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু শিল্পীদের মুখ বন্ধ করা যায় না। প্রতিবাদের হাজারটা পথ খোলা আছে। সেটাই আমরা দেখিয়েছি।
.png)
কবি আমিনুল ইসলাম সেলিম বলেন, আমাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল কিন্তু তার মধ্যেও ক্রস চিহ্ন। মানে আমাদের মুখে বা চোখে ধোলা দেওয়া যাবে না। আমরা অন্যায়কারীর বিরুদ্ধে নেমেছি আমাদের কোনো অপশক্তিই থামাতে পারবে না। দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে আশা করব দ্রুত এর সমাধান দিবেন কর্তৃপক্ষ।
অভিনেতা রিফাত ইসলাম বলেন, শিল্পীদের যোক্তিক আন্দোলনকে রুখতে শিল্পীদের মুখ বন্ধ করার পাঁয়তারা চলছে। অভিনেতার মুখ বন্ধ করে দিলে সে মুখাভিনয়ে তার গল্প সে ঠিকই বুঝিয়ে দিবে। আমরাও আশা করি জনতাকে মাইম মশাল মিছিলে বোঝাতে পেরেছি যে আমাদের কথা বলার অধিকারেও থাবা বসানো হয়েছে। কিন্তু আমরা থামার পাত্র না।