ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল 
গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগরের আনন্দ মিছিল

গণঅধিকার পরিষদের নিবন্ধন পাওয়ায় আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদ গাজীপুর মহানগর শাখা। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি গাজীপুরের বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ থেকে শুরু করে কে চৌধুরী ফিলিং স্টেশন প্রদক্ষিণ করে গাজীপুর পরিবহন মালিক সমিতির সামনে এসে শেষ হয়। এতে ১৫০ থেকে ২০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদের সমন্বয়ক শিপন হাওলাদার, গাজীপুর মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, ফরিদুজ্জামান জাহিদ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক, মুসা মিয়াসহ গণঅধিকার পরিষদের নেতারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!