ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্র সৈকতে গোসলে নামেন স্বামী-স্ত্রী, একজন নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ২০ সেপ্টেম্বর ২০২৪
সমুদ্র সৈকতে গোসলে নামেন স্বামী-স্ত্রী, একজন নিখোঁজ
ফাইল ছবি

কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফয়ছল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে ইনানী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ফয়ছল আহমেদ সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ইনানী কিংফিশ হোটেলের পেছনের বিচে স্বামী-স্ত্রী গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে স্ত্রী উঠলেও স্বামী নিখোঁজ হন। স্ত্রী বিষয়টি আমাদের জানালে আমরা উদ্ধার কার্যক্রমে নামি। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

কামরুল নামে এক বাদাম বিক্রিতা বলেন, স্বামী-স্ত্রী দুইজন গোসল করতে নামেন। ১০ মিনিট পর স্ত্রী কান্নারত অবস্থায় এগিয়ে আসলে তিনি বলেন, তার স্বামী পানিতে তলিয়ে গেছে। আমরা নিজেরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাইনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!