ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাঙ্গামাটিতে অপটিক্যাল ফাইবারের ক্যাবল পুড়ে ব্রডব্যান্ড বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২৪
রাঙ্গামাটিতে অপটিক্যাল ফাইবারের ক্যাবল পুড়ে ব্রডব্যান্ড বন্ধ
ফাইল ফটো

পার্বত্য চট্টগ্রামে চলমান সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে গেছে। এতে করে শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম।

ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক থাকায় গ্রাহকরা আপাতত মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে সহিংস পরিস্থিতি এড়াতে রাঙামাটি পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!