[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল আরিফুলের
ফাইল ফটো
কুড়িগ্রামের উলিপুর উডজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরিফুল ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে আরিফুল তাদের নিজেদের রাইচমিলে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!