ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের পুকুরে ভাসছিল ২ বোনের মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ২১ সেপ্টেম্বর ২০২৪
বাড়ির পাশের পুকুরে ভাসছিল ২ বোনের মরদেহ
ফাইল ফটো

হবিগঞ্জের লাখাই উপজেলায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।

স্থানীয়রা জানান, সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সুষি ও বর্ষা। একপর্যায়ে পানিতে ডুবে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ তাদের দেখতে অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) অরনজিত দাস বলেন, একসঙ্গে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লাখাই থানার ওসি আবুল খায়ের জানান, বিনা ময়নাতদন্তে শিশুদের মরদেহ দাফন অনুমতি দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!