ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ -ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কলম্বিয়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। শনিবার সকাল পৌনে ১০টার দিকে আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ বিক্ষোভ শুরু করেন তারা।

জানা যায়, গাজীপুর মহানগরীর মোগর খাল এলাকায় টিএনজেড গ্রুপের ৪টি পোশাক কারখানা আছে। এসব কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। কারখানাগুলোতে এখনো গত আগস্ট মাসের বেতন বকেয়া আছে। এ নিয়ে কয়েক দিন ধরেই শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

বেতনের দাবিতে ১৪ সেপ্টেম্বর কারখানার সামনে বিক্ষোভও করেছেন তারা। কিন্তু তারপরও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। এরই জেরে শ্রমিকেরা শনিবার মহাসড়ক অবরোধ করেন।

Advertisement

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, শনিবার সকালে প্রথমে তারা কারখানার সামনে জড়ো হন। সেখানে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে নগরীর কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তারা সড়কে সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেন। পরে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!