[ দেশজুড়ে ]
হবিগঞ্জে পরিত্যক্ত ব্যাগে মিলল শটগান
পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার- ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ সদর মডেল থানা কম্পাউন্ডের ভেতর থেকে ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার সার্কেল অফিসের ভেতরে দেয়ালের কাছে শটগানটি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে মোড়ানো ব্যাগটি খুলে দেখতে পান একটি শটগান। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়। তবে এই শটগানটি পুলিশের নাকি কেউ রাতের আঁধারে ওই স্থানে রেখে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. নূরে আলম জানান, পরিত্যক্ত অবস্থায় শটগানটি পাওয়ার পর সেটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শটগানটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নাকি অবৈধ কোনো অস্ত্র। বিষয়টি জেনে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!